সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী


ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মো. পাভেল রাজ্জাক, সুশীলন সাতক্ষীরার পরিচালক মো. মনির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মফিজুর রহমান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার প্রধান সহকারী ইব্রাহিম হোসেন রিপন,ক্যাশিয়ার মোঃ শাখাওয়াত হোসেনে, অফিস সহকারী শেখ ওয়ালিদ হোসেন, , ডিআরআর ডেপুটি ডাইরেক্টর আনজির হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র, পোস্টার ও হ্যান্ডস-অন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন


