সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের নতুন বাজার থেকে পশ্চিমপাড়া রাস্তাটির বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী


সাতক্ষীরার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজার থেকে পশ্চিমপাড়া সংযোগকারী গুরুত্বপূর্ণ পিচ ঢালাই রাস্তাটি বর্তমানে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাব ও বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হওয়া খানাখন্দের কারণে রাস্তাটিতে সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ভ্যান-অটোরিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের যাতায়াতে পোহাতে হচ্ছে মারাত্মক ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
জনদুর্ভোগের এই বিষয়টি আমলে নিয়ে এলাকার সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত রাস্তাটি সংস্কার ও পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
বাঙালির জাতিসত্তা, আত্মপরিচয় আর স্বাধিকার আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতীক কোনটি—এমন প্রশ্নের উত্তরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন


