বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশিয়া কাপ বাংলাদেশ কিংবা শ্রীলংকায়! কী করবে পাকিস্তান?

এশিয়া কাপের আয়োজন নিয়ে চলমান অনিশ্চয়তা যেন কাটছেই না। ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তান আয়োজনের প্রস্তুতি অব্যাহত রেখেছে। তবে শ্রীলংকা ও বাংলাদেশও নাকি ভারতের মতো পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতিও চলছে তলে তলে। সেক্ষেত্রে শ্রীলংকা কিংবা বাংলাদেশের কথা ভাবা হচ্ছে। ইতোমধ্যে শ্রীলংকার পক্ষ থেকে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে এতদিন সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হতো। কিন্তু সেপ্টেম্বরে দেশটিতে গরম থাকায় সেখানে এশিয়া কাপ আয়োজন সম্ভব হচ্ছে না। এ ছাড়া ওমানও এশিয়া কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সেখানকার আবহাওয়াও আমিরাতের মতোই।

এর পরই শ্রীলংকা ও বাংলাদেশের নাম চলে আসে এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে। তবে কোন দেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, তা চলতি মে মাসের মধ্যেই চূড়ান্ত করতে হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা নাকি সোমবার দিবাগত রাতেই জানিয়ে দিয়েছেন যে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে বাংলাদেশ কিংবা শ্রীলংকায় অনুষ্ঠিত হতে পারে।

বলা হচ্ছে, বাংলাদেশে খেলা হলে তা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে হতে পারে। আর শ্রীলংকায় খেলা হলে তা হবে কলম্বো, গল এবং অন্য একটি জায়গায়।
ভারতীয় সংবাদমাধ্যমে এ কথাও চাউর হয়েছে যে, পাকিস্তান থেকে এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নেওয়া হলে দেশটি আসন্ন এই টুর্নামেন্টে নাও খেলতে পারে। সেক্ষেত্রে সৌদি আরবকে এশিয়া কাপে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় এক বোর্ড কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের মধ্যে আয়োজক দেশের নাম চূড়ান্ত হয়ে যাবে। তবে বাকি দেশগুলোর তুলনায় শ্রীলংকাই এগিয়ে। শ্রীলংতা নিজেরা তো বটেই, দেশটিতে প্রতিযোগিতা আয়োজন করার পক্ষে রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানও। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে গেলে তারা খেলবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। অনেকেরই ধারণা, পাকিস্তান প্রতিযোগিতা বয়কট করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী