শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শালিশ বৈঠক মীমাংশার দুই ঘন্টা পর দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নড়াইলের লোহাগড়া পৌরসভার ১নং ওয়ার্ডের চোরখালি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক জন বিক্রয় প্রতিনিধিকে মারধোরের ঘটনা শালিশ বৈঠকে মীমাংশার দুই ঘন্টা পরই দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এ সময় একটি বাড়ি ব্যাপক ভাংচুর করা হয়।

আহতদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পৌরসভার চোরখালি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মফিদুল শেখ সমর্থিত বিক্রয় প্রতিনিধি আলিম শেখকে (২৮) প্রতিপক্ষ একই গ্রামের আকুব্বর মোল্যা সমর্থিত বাহাদুর শেখ মারধোর করে।

এ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮ টায় উভয় পক্ষের মাতুব্বরসহ আশপাশের তিন গ্রামের লোকজনের উপস্থিতিতে সৃষ্ট ঘটনা মীমাংশার জন্য চোরখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শালিসী সভার আয়োজন করা হয়। আলাপ-আলোচনা শেষে সভায় বিরোধ মীমাংশা করা হয় এবং এ নিয়ে কোন পক্ষ দ্বন্ধ-সংঘাত করবে না মর্মে অঙ্গীকার করেন।

শালিশে ঘটনার মীমাংশার পর সকাল সাড়ে ১০ টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কি, লাঠিসোঠা নিয়ে ওই গ্রামের ভাটাপাড়া সংলগ্ন মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় লাভলী বেগম, নাহার বেগম, মিনা বেগম, মফিদুল শেখ, কাশেম শেখ, ইয়াকুব শেখ, খায়রুল আলমসহ ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাবলু শেখের বাড়ি ব্যাপক ভাংচুর করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল বলেন, এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের