শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪ সেপ্টেম্বর, ২০২০

করোনা মোকাবেলায় সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী

মহামারী করোনা মোকাবেলায় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

মহামারী করোনা প্রতিরোধে প্রতিনিয়ত মানবিক সহায়তার হাত বাড়িয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংকটকালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ সেনাসদস্যরা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্যপণ্য এবং ঔষধ সামগ্রী বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

এছাড়াও হাটবাজার ও বিভিন্ন দোকানপাট, বিপণী বিতানগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিং করে করোনা সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতন করার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করাসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, খুলনা উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ।

এছাড়াও বৃহত্তর যশোর অঞ্চলের বন্যা কবলিত পানিবন্দী মানুষের মাঝে খাবার পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা