শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়ায় আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী-২৩’ উৎযাপিত হয়েছে। শুক্রবার(২৩ জুন) বিকালে প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা হয়।

সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক লড়াকু ছাত্র লীগ নেতা, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করে গনতন্ত্রের মানস কণ্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরো – সংগঠিত করতে হবে।

তিনি বিএনপি, জামায়াতের দেশ বিরোধী ও প্রতি হিংসার রাজনীতির কথা তুলে ধরে অপশক্তিকে প্রতিহত করতে সকল আ’লীগ সহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুদ ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সিনিয়র আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান যথাক্রমে সামছুদ্দীন আল মাসুদ বাবু, মাস্টার নূরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, আ’লীগ নেতা পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ইউনিয়ন আ’ লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান।

মাস্টার জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সাবেক যুবলীগ নেতা শহিদ আলী, স্বেচ্ছা সেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার- হাজার আ’লীগ, কৃণকলীগ, যুবলীগ নেতা- কর্মীবৃন্দ। সভায় বক্তারা, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তাল- কলারোয়া সংসদীয় আসনে জনগণের বন্ধু উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতিকের মনোনয়ন লাভে কেন্দ্রীয় আ’লীগ নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানান।

সভা শেষে কয়েক হাজার আ’লীগ কর্মীর অংশগ্রহনে ঢাক-ঢোলের তালে তালে মিছিলে মিছিলে মুখরিত বর্নাঢ্য র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা মঞ্চে মিলিত হয়ে কেক কেটে মিষ্টি মুখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন