সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আফজাল হোসেন (১৯) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

সে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহমুদুল হোসেনের পুত্র।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতড়ে দ্রুতগামী নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল গুরুতর আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

শনিবার (৮ জুলাই) সকালে নিজ গ্রাম কলাটুপিতে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

নিহতের চাচা আমিনুর, আক্তারুল ও ময়না জানান, আফজাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মামাতো ভাইকে নিয়ে মামার বাড়ি কেড়াগাছি ইউনিয়নের হরিনায় যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালচাতড়ে মোড়ে পৌঁছালে বিপরীতমুখী নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় সাথে থাকা তার মামাতো ভাই বাবু আহত হয়েছেন। আফজল ছিলেন এক ভাই ও এক বোন।

ঘটনা সততা নিশ্চিত করে কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী জানান, নিহত আফজাল ফার্স্ট ইয়ারে পড়তো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন