বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁর বদলগাছীতে কবিরাজের অপচিকিৎসায় প্রাণ দিল রোগী

নওগাঁ বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপায় কবিরাজের অপচিকিৎসায় তফিজ উদ্দিন(৪৮) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত তফিজ উদ্দিন পাহাড়পুর ইউপি’র বামনপাড়া গুচ্ছ গ্রামে বসবাস করতেন। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথ ইউপি’র চকগোপিনাথ গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।

উপজেলার মথুরাপুর ইউপি’র জগৎ নগর (কলকুটি) গ্রামের মৃত হোসেন কবিরাজের নাতি ও মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল কবীর ওরফে হেনা কবিরাজ দীর্ঘ ২ বছর থেকে এ চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন। কবিরাজের অপচিকিৎসায় ৭ জুন (শুক্রবার) তফিজ উদ্দিনের মৃত্যুর অভিযোগ উঠে।
মৃত.তফিজ উদ্দিন কে তড়িঘড়ি দাফন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল কবিরাজের পক্ষ থেকে,খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকা বাসী বলেন,হেনা কবিরাজ দীর্ঘদিন থেকে এসব অপচিকিৎসার নামে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
সে একজন প্রভাবশালি ব্যক্তি হওয়ায় সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারে না। এই কথিত কবিরাজের দুটি টিনসেটের ঘর রয়েছে। যেখানে রুগীদের থাকা-খাওয়াসহ ভৌতিক আসন বসিয়ে চিকিৎসা চলে। সেখানে কথিত ঔষধসহ লাঠি ও বিভিন্ন উপকরণ রয়েছে। গ্রামের সহজ সরল মানুষের কাছে ভৌতিক অদৃশ্য বাবা সব রোগ ভালো করে দিবে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

রোগীর কাছ থেকে কিভাবে টাকা নেওয়া হয় এবিষয়ে কবিরাজের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসন বসিয়ে অদৃশ্য বাবা যে টাকা দাবি করে তাই রুগীর কাছে থেকে নেওয়া হয়।
ঘটনাস্থলে হেনা কবিরাজকে না পেয়েমুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

মৃত তফিজের শ্বশুর আমির সরদার জানান, আমার জামাই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে কিন্তু ভালো হয় নি। শেষ চিকিৎসা হিসেবে গত চারদিন যাবত ঐ কবিরাজের বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া হচ্ছিল কিন্তু আজ সকাল আনুমানিক ৭ টায় আমার জামাই মারা যায়।

এ বিষয়ে কবিরাজের খাদেম (সাগরেদ) দুলালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আগে সেখানে টাকার বিনিময়ে কাজ করতাম কিন্তু গত দুইমাস থেকে আমি আর সেখানে আর কাজ করি না।

এবিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে লশ সহ ঐ কবিরাজের বেশ কিছু কবিরাজি উপকরণসহ থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল তদন্ত শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে আসামী কবিরাজ পালাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি