বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিভিল সার্জনের স্টোর কিপার ফজলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোর কিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে দুদক কার্যালয়ে এই মামলা দায়ের করেন।
ফজলুল হক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় বসবাস করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফজলুল হক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। মিথ্যা তথ্য ও সিভিল সার্জন অফিসে চাকরিকালে নিজের পদ-পদবি ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। তার স্ত্রী খায়রুন নেছা স্বামীর অবৈধ সম্পদ নিজ নামে গ্রহণ করে অপরাধে সহায়তা করেন। খায়রুন নেছার নামে থাকা ৪ তলা বাড়িটির মূল্য তারা সম্পদের বিবরণীতে ৬৩ লাখ টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে জানা যায় বাড়ির দাম ৯৮ লাখ ২৯ হাজার টাকা। এছাড়াও ফজলুল হকের নিজ এবং ছেলে-মেয়ের নামে থাকা ১৪ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।

এতে আরও উল্লেখ করা হয়, ফজলুল হকের স্ত্রী খায়রুন নেছা গৃহিণী। খায়রুন নেছা নিজেকে মাছ চাষী ও পশু খাদ্যের ব্যবসায়ী হিসেবে দাবি করলেও যাচাইকালে এর সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে প্রমাণিত হয় যে, তিনি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, মামলা হয়েছে এখন আইন অনুযায়ী প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে তা তদন্ত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!