শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংকের ৮৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৫০০তম এজেন্টসহ দেশব্যাপী ৮৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের এজেন্ট আউটলেটের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৬৬টি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম।

ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, সংশ্লিষ্ট ১৫টি জোনপ্রধান, শাখাপ্রধান, ৮৪টি আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৩৫৭টি শাখা ও ১১৬টি উপশাখার মতো ১৫৬৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন পূরণের মাধ্যমে ইসলামী ব্যাংক ১৬ কোটি মানুষের আস্থা ও নির্ভরতার জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, সারাবিশ্ব যখন অর্থনীতির সংকটকাল অতিক্রম করছে তখন প্রধানমন্ত্রী ঘোষিত এক লাখ ২৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাংলাদেশের অথনীতিতে অভাবনীয় গতির সঞ্চার করেছে।

এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীদের উদ্দেশে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বলেন, শরিয়াহ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংকের সফলতা বর্তমান বিশ্বে ব্যাংকিং কার্যক্রমে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যথার্থ শরিয়াহ পরিপালন ও স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ব্যাংক চলমান সংকটের শুরু থেকেই সকল শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও বিকল্প ব্যাংকিং প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের আধুনিক সেবা দিয়ে যাচ্ছে।

আন্তরিক, মানসম্পন্ন ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা অব্যাহত রাখতে নির্দেশনা দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়