মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারের উন্নয়নের প্রচারণায় হামলাঃআহত-৭

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তথ্য সম্বলিত লিফলেট বিতরণ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারকালে শহরের বাঁকাল মার্কাজ মোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সন্ত্রাসী হামলায় ৬/৭ জন মারত্বক আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

হামলার ঘটনায় কুখরালী গ্রামের মৃত কফিল উদ্দিন’র ছেলে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সদর থানার অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল মার্কাজ মোড়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তথ্য সম্বলিত লিফলেট বিতরণ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারকালে বিবাদী শহরের বাঁকাল এলাকার মীর মোয়াজ্জেম এর ছেলে সৈয়দ রাফিনুর আলীর নেতৃত্বে সৈয়দ রাফিনুর আলীর ছেলে সাগর হোসেন, সৈয়দ নাইম হোসেন, টগর, পিতা রাইনুর আলী সর্ব সাং বাঁকাল, উক্ত সন্ত্রাসী বাহিনী সংবদ্ধ হইয়া তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র দা, রড, জিআই পাইপ, শাবল, ছুরি নিয়ে হামলা করেছে। এসময় বিবাদী সন্ত্রাসী বাহিনী সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ শহিদুল ইসলাম, হাসানুর রহমান, সিরাজুল ইসলাম, শুকুর মাহমুদ, শেখ মিজানুর রহমান, আজিজুল ইসলাম, মহসীন, মো. হযরত আলী বাবুসহ সকলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। বিবাদী সন্ত্রাসী সাগর হোসেন পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন’র অন্ডকোষ চেপে হত্যা করার চেষ্টা করেছে। এসময় আহত নূর মনোয়ার ৯৯৯ এ রিং করলে ঘটনাস্থলে থানা হইতে পুলিশ পৌছালে সন্ত্রাসীরা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা