বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জনসমুদ্রে ফুটবল ফাইনাল, স্টেডিয়াম নির্মাণের ঘোষণা সাবেক এমপি হাবিবের

“মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার প্রাইজমানির ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তালার চরগ্রাম মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ও খুলনা সান স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা সান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “আজকের খেলায় এক লক্ষাধিক দর্শক সমাগম হয়েছে। আমি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তালায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে, যাতে খেলা উপভোগে দর্শকদের কোনো সমস্যায় পড়তে না হয়।” খেলার আয়োজন ও অংশগ্রহণকারী দুই দলসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকাত হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুর ইসলাম, উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুর সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সভাপতি এম. এ. গফুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, সহকারী মোজাফফর হোসেন সুহাগ, উত্তম বাচা ও বাবুল হোসাইন।

ধারাভাষ্য দেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, বাবুল হোসাইন, জেলা ধারাভাষ্যকার সমিতির সভাপতি মাস্টার অলিউল ইসলাম, জিএম সিরাজুল ইসলাম, সঞ্জয় সরকার, মাস্টার জাকির হোসেন ও আলমগীর হোসেন।

আয়োজক কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ বলেন, স্মরণকালের অন্যতম বড় এ খেলায় এক লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত