বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি কাছারি মাঠে উক্ত খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিশু ও যুবক যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরিতে প্রকল্পটি কাজ করছে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সভা, নিয়মিত খেলাধূলার সেশন আয়োজন ও পরিচালনার মাধ্যমে তাদের জীবনমান, নেতৃত্ব বিকাশ, মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকিপূর্ণ অভিগমন হ্রাস, সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম.এম. রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আব্দুর রউফ প্রমুখ।

উক্ত খেলায় ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ, নারীদের জনপ্রিয় হাঁড়িভাঙা খেলা, চামচ দৌঁড়, বালিস ছোঁড়া, লুডু, পুরুষ অভিভাবকদের হাঁড়ি ভাঙা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন “বর্তমান সময়ের কিশোর-কিশোরী ও যুবরা বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, সহিংসতা ও মানসিক চাপের মতো ঝুঁকিতে রয়েছে। এধরনের খেলাধুলা, দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজন শিশু কিশোর ও যুবদের ইতিবাচক পথে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, এই প্রকল্পের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি অংশগ্রহণকারীরা জীবনদক্ষতা অর্জন করছে। যা ভবিষ্যতে তাদের ব্যক্তিগত বিকাশ, পারিবারিক স্থিতিশীলতা ও কমিউনিটির সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের