শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় শার্শা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান’র নির্দেশে উক্ত বিক্ষোভ মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল।

বিক্ষোভ মিছিলটি শার্শা বাজার এলাকা হয়ে শার্শা থানার মোড়ে শেষে এবং পুণরায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

এ সময় জামায়াত বিএনপি’র হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগানসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, সদস্য কবির হোসেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কায়বা ইউনিয়ন পরিষদের মেম্বর আলমগীর কবির বদু, আজিজুর রহমান মেম্বর, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান শিপলু, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য মফিজুর রহমান, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান, আঃ সালাম, উত্তম কুমার, রিপন, ছাত্রলীগ নেতা ডিকুল, সাজন সানিসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা