শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোটার: সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীণ খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় সকাল ১০টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ২০২৩-২০২৪ অর্থ বছরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(আই.সি.টি) মো. সারোয়ার হোসেন। এসময় তিনি বলেন, “সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে। তাদেরকে খেলা-ধুলা ও উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনেক প্রতিভা রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। কোনো ভাবেই তাদেরকে অবহেলা করার সুযোগ নেই। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তাদের মেধা ও মনকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অনেক সুনাম রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সুইড খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য মোস্তফা মোস্তাক আহম্মেদ প্রমুখ।

ঊল্লেখ ক্রীড়া প্রতিযোগিতায় ১৪ টি ইভেণ্টে ৮৮ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশু অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তর, সহকারী শিক্ষিকা রুমা রানী, অফিস সহকারী মফিজুল ইসলাম, আব্দুল মাজেদ, এছারুল্লাহ, রবিউল ইসলাম ও নুরুজ্জামান। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ওঅভিভাবকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন