বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালকের যোগদান

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নতুন নির্বাহী পরিচালক হয়েছেন বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সল। তিনি গত বুধবার প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন।

আসক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংগঠন। ১৯৮৬ সালে কাজ শুরু করার পর থেকে সংগঠনটি সমাজে সমতা, মানবাধিকার, সামাজিক ও লৈঙ্গিক ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি নানা অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে।

ফারুখ ফয়সল এর আগে তথ্য ও মত প্রকাশের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন। এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন এবং মানবাধিকার কর্মসূচি পরিচালনা করেছেন। এর পাশাপাশি সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মত প্রকাশের আন্দোলনের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে নেতৃত্বশীল ভূমিকা পালনে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

কাজের ক্ষেত্রে তিনি সবসময় জেন্ডার সমতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াাশোনা করেছেন। ফারুখ ফয়সল মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান।

ফারুক ফয়সল আইন ও সালিশ কেন্দ্রে (আসক) নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীর জেলায় মানবাধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা স্বদেশ’র নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত ও সংগঠনে সকল পর্যায়ের কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী