শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্যাম্পেইন

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের ধারে কমিউনিটি পর্যায়ে নদী, নারী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেমিনিষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উত্তরণের আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় SIDA2GROW প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে ২০ জন কমিউনিটি ও ২০ জন ইয়ুথ নারী-পুরুষ অংশগ্রহণ করে।

ক্যাম্পেইন শেষে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার মোঃ রেজওয়ান উল্লাহ, ফিল্ড অফিসার মীর মনোয়ার হোসেন, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, গণগ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ।

উক্ত ক্যাম্পেইনে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ সম্মেলনে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনসহ নারীদের সমস্যার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আহবান জানানো হয়। এছাড়া অত্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা এবং জলবায়ু পরিবর্তনে কি ধরণের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত সম্প্রদায়ের কি ধরণের ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নারী ক্ষমতায়ন, জীববৈচিত্র্য রক্ষা, নদী রক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তা বিকাশসহ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের