শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ডামি নির্বাচন’ বাতিল করতে হবে: আ স ম রব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যায়িত করে অতিদ্রুত নির্বাচন বাতিল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাসমূহের মর্যাদা সুরক্ষার দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এক বিবৃতিতে বলেন, গণঅভিপ্রায়কে উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতাহীন প্রহসনমূলক ডামি নির্বাচনের সার্কাসে রূপান্তর করার রাজনৈতিক ও নৈতিক প্রয়োজন ফুরিয়ে গেছে। একতরফা নির্বাচনের আয়োজনে ডামি প্রার্থী রাখার সরকারি ঘোষণা বা নির্দেশনা পুরো নির্বাচনকেই ডামি নির্বাচন হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে ফেলেছে। প্রজাতন্ত্র সাংবিধানিকভাবে কোনো ডামি নির্বাচনের আয়োজন করতে পারে না।

অন্যদিকে নির্বাচনের বৈতরণী পার হতে গায়েবি মামলায় গ্রেফতার-সমঝোতা এবং বিভিন্ন প্রার্থী কেনাবেচা বা জিম্মি করার কাজে সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা ধূলিসাৎ করার অপকৌশল গ্রহণ করেছে। সরকারের ক্ষমতা ধরে রাখার স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংবিধান বহির্ভূতভাবে ব্যবহার করা বা রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা বিপন্ন করা থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর মর্যাদার সুরক্ষা দিতে হবে।

নেতৃবৃন্দ বিবৃতিতে অবিলম্বে একতরফা প্রতিযোগিতাহীন ডামি নির্বাচনের সার্কাস বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য সৃষ্টির উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র