মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষকদের নৌকা প্রতীকে ভোটাদানে চাপ, শিক্ষা কর্মকর্তাকে তলব

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণা চালানো ও শিক্ষকদের ভোটাদানে চাপ সৃষ্টি করায় এক শিক্ষা কর্মকর্তাকে তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি। অভিযুক্ত মোঃ আরিফ সরকার সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা।

শুক্রবার (২২ ডিসেম্বর) আরিফ সরকারকে চিঠি পাঠিয়েছেন নির্বাচনি তদন্ত কমিটির জেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ মোঃ সোহেল রানা। নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নৌকার পক্ষে প্রচার চালাতে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করছেন। ওই প্রচারণার সংবাদ গণমাধ্যমে এসেছে।

আপনার ওই কার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা-৬৬ সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী) অধিক্ষেত্রের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ ক এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়।

তাই বিধি ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় তদন্ত কমিটি কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদান করবেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী