বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতিকে স্বপদে বহাল

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল হোসেনকে স্বপদে বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বহালের সিদ্ধান্ত জানানো হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাসেল হোসেনের উপর আরোপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার লিখিত জবাব পর্যালোচনা করে তাকে স্বপদে বহাল করা হলো। একই সাথে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মহিষকুড়ে ডিসিআরকৃত ঘেরে অনধিকার প্রবেশ করে মাছ লুট, মারপিট ও চাঁদা দাবীর অভিযোগে, থানায় এজাহার দায়ের

আশাশুনির মহিষকুড়ে ডিসিআরকৃতঘেরে অনধিকার প্রবেশ করে মাছ লুট মারপিট ও চাঁদা দাবীর অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে প্রকাশ, শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত হৃদয় কান্ত গাইনের কন্যা নিহার রানী গাইন গাজীপুর মৌজায় ১নং খাস খতিয়ান ভুক্ত ১১৩০ দাগে ৫০ শতক জমি ডিসিআর নিয়ে মৎস্য চাষ করে আসছে। মহিষকুড় গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র আবুল কালাম আজাদ গংরা জবর দখল করে নেয়। এব্যাপারে নিহার গাইন প্রশাসনের সহযোগিতায় জমি সহ শ্মশান ঘাট ফেরৎ নেয়। এক পর্যায়ে আবুল কালাম আজাদ গংরা জানায় এখানে ঘের করতে হলে তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে তারা আমাকে ঘের করতে দেবে না বলে জানায়। একপর্যায়ে আমি সহ আমার ভাই দিলীপ গাইন গত সোমবার সকালে মহিষকুড় মাছের সেটে মাছ বিক্রি করে রাস্তায় আসলে আবুল কালাম আজাদ, সাহেদ আলী ও মুকুল সরদার আমাদের পথ রোধ করে ধরে আমাকে বলে তোর কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিলাম। তুই টাকা দিস নাই। আজ মাছ বিক্রি করা টাকা দে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আবুল কালাম আজাদ গংরা আমাকে আমার ভাইকে শ্মশান ঘাটে নিয়ে জীবন্ত জালিয়ে দেবে বলে প্রাণনাশ করার হুমকি দিয়ে চলে যায়। এরই জের ধরে আবুল কালাম আজাদ গংরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার রাত অনুমান ৯টার সময় আমার নিজ নামীয় ডিসিআর নেওয়া ঘেরে অনধিকার প্রবেশ করে আমাকে সহ আমার ভাইকে পেয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ করে ঘের থেকে চলে যেতে বলে। আমরা মৌখিকভাবে বাঁধ নিষেধ করি। তখন আবুল কালাম আজাদের হুকুমে অন্যান্য আসামীরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে মারপিট করে ফোলা জখম এবং শ্লীলতাহানি ঘটায়। মাছ বিক্রির নগদ ১০ হাজার টাকা, শ্মশান ঘাটের সীমানার চারিদিকে দেওয়া বাঁশের ঘেরা বেড়া ও খুটি ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি এবং ঘেরে বেড় জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ৩০ হাজার টাকার মাছ ধরে নেয়। এসময় আমাদের ডাকচিৎকারে পাশর্^বর্তী লোকজন ছুটে এলে আসামীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে নিহার রানী গাইন শুক্রবার রফিকুল গাজীর পুত্র আবুল কালাম আজাদ, জালাল সরদারের পুত্র সাহেদ আলী, রুহুল আমিন সরদারের পুত্র মুকুল সরদার, ইসলাম গাজীর পুত্র হাসান আলী, রফিকুল গাজীর পুত্র ইদ্রিস গাজী, সেলিম গাজী ও আবুল কালাম আজাদের স্ত্রী সাফিনা আক্তারকে আসামী করে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন। এব্যাপারে অসহায় নিহার গাইন পুলিশ সুপার ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস