বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবির ঈগল প্রতীককে বিজয়ী করতে মাগুরা বৌবাজারে নির্বাচনী পথসভায় ভোটারদের গণজোয়ার

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা বৌবাজারে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বিগত ১০ বছর নৌকা প্রতীকের এমপি হয়ে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়ন করেছি। এবার সাতক্ষীরা-২আসনে নৌকা প্রতীক নেই। এবার আমি ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। সাতক্ষীরার উন্নয়নে আমাকে যোগ্য মনে করলে আপনারা আবার আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। তিনি আরো বলেন, ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত দেখে ষড়যন্ত্র ও মিথ্যাচার বেড়ে গেছে।

কিন্তু জাতীয় পার্টির লাঙ্গলের পথসভায় আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টির প্রার্থী কথা বলছে। আর আমার দলের অতি উৎসাহী ৬/৭ জন নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে বলা কথার প্রতিবাদ করা তো দুরের কথা তারা নিরবে শুনছেন। তারা আরো বলছে সাতক্ষীরার মাটি জাতীয় পার্টির ঘাঁটি, লাঙ্গলের ঘাটি। হায়রে অভাগা।

ঐসব সুবিধাবাদী মুখোশধারী আওয়ামী লীগ নেতাদের ধিক্কার জানায়। যারা আমার দলের বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে বলছে তাদের সাথে থেকে এখনো তারা লাঙ্গলের জন্য ভোট চাইছে। এদের কোন লজ্জা নেই। ওরা আবার বঙ্গবন্ধুর সৈনিক দাবী করে কিভাবে।”
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, আফজালুর রহমান, জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হাবীব অয়ন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, এডভোকেট সাইদুজ্জামান জিকো, সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী