বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রার্থীদের হোন্ডা-গোন্ডা-পান্ডা ও পেশিশক্তি সবই আছে-এ সবই রুখতে শুধু সততাই যথেষ্ঠ- ইসি আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ) বলেছেন- প্রার্থীদের সন্ত্রাস, কালো টাকা, হোন্ডা-গোন্ডা-পান্ডা ও পেশি শক্তি সবই আছে- এ সবই রুখতে শুধু আপনার সততাই যথেষ্ঠ। ভোট কেন্দ্রের মধ্যে কেউ যদি জালভোট ও ওপেন ভোট দেওয়ার জন্য জুরাজুরি করে ও প্রভাব খাটায় তবে একটি কেস ঘটলেই ভোট কার্যক্রম বন্ধ রাখেন।

যদি পুলিশের সহযোগিতা চেয়েও নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে আস্তে করে জীবনটা বাঁচিয়ে ভোট বন্ধ করে দিয়ে চলে আসেন। ওই কেন্দ্রে পরবর্তীতে নির্বাচন কমিশিন পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থা নিবেন। একটি জালভোটও যেন না হয় সে ব্যাপারে সবাই সোচ্চার হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

মনে রাখবেন কোন প্রকার পক্ষপাতিত্ব চলেবে না। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব আরও বলেন- নতুন নির্বাচন কমিশন গঠনের ২২ মাসে আমরা ১৩’শ নির্বাচন করেছি।

একটি নির্বাচনেও কোন অনিয়ম ও বিশৃঙ্খলা হয়নি। প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। এটি আমরা প্রমাণ করেছি। ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে তিনি আরও বলেন- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি প্রার্থী ও ভোটারটা চান তবে আপনারা সেটিই চাইবেন।

আপনাদের সততা, নিষ্ঠা ও সদিচ্ছা যদি থাকে তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে। নির্বাচনে কোন পক্ষপাতিত্ব করবেন না। সামান্যতম কোন অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ কারও বিরুদ্ধে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিবেন। তিনি চাকুরি হারানোর কথা বলে সকলকে হুশিয়ার করে দেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক