বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদনে সেরা ৫জন কৃষককে পুরস্কার বিতরণ

২০২৩- ২৪ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় সাতক্ষীরায় সেরা ৫জন কৃষককে পুরস্কার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির আয়োজনে সোমবার (১৩ মে) সকালে খামারবাড়ি প্রশিক্ষণ কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন সেরা কৃষককে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপ-পরিচালক মনোয়ার হোসেন বকুল।

আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ আরো অনেকে।

এ সময় তেল জাতীয় ফসলের উৎপাদনের সেরা ৫ জনের প্রথম মনোনীত হয়ে পুরস্কার গ্রহণ করেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো: রফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন কলারোয়ার আলী হোসেন এবং তৃতীয় সেরা কৃষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৩ জন।
তারা হলেন তালা উপজেলার তেতুলিয়ার মো: আতিয়ার মাহমুদ, দেবহাটা উপজেলার কুলিয়ার মোঃ আব্দুস সামাদ ও তালা উপজেলার খেশরার শেফালী বিবি।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজুবিস্তারিত পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)বিস্তারিত পড়ুন

  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
  • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ
  • পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত
  • সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী