শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩টি পদের বিপরীতে ১৮টি মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা। গত ১৫ এপ্রিল সোমবার ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

সহকারি রির্টানিং ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান- চেয়ারম্যান পদে নাজমা খানম, আমজাদ হোসেন লাভলু, প্রভাষক ফারুক হোসেন, মিকাইল হোসেন, ও প্রভাষক ফজলুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম, মাওলানা লিয়াকত আলী, আব্দুল হক, মঞ্জুর আক্তার, সন্দীপ ঘোষ ও পিলাপ মল্লিক মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার ডেইজী, মাহাবুবা ফেরদৌস পাপিয়া, গুলবদন, কাজী জলি আক্তার, মাজেদা খাতুন, আমেনা খাতুন এবং মুছা. জেসমিন জাহনারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে- তিনটি পদের বিপরীতে মনোনয়ন পত্র দাখিলকারিদের মধ্যে ৩ জন জামায়াতে ইসলামের সাথে সক্রিয় প্রার্থী।

এছাড়া অন্যান্য সকল প্রার্থী আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়। গত সোমবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো বলে সহকারি রির্টানিং অফিসার কল্লোল বিশ্বাস নিশ্চিত করেছেন।

সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানিয়েছেন- মনোনয়ন পত্র বাছাই আগামী ১৭ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে বুধবার। এ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪১১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন এবং হিজড়া ২ জন ভোটার রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার