সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে জরিমানা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলামের দুই ছেলে মারুফ হোসেন (২১) ও আবুল হাসান (৩৫)।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড আলী হাসান বলেন- সকাল সাড়ে ১০টার দিকে খানপুর বিলে বিভিন্ন স্থানে পাখি শিকার করছিল মারুফ ও হাসান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুটি অতিথি পাখিসহ তাদের আটক করে। পরে মারুফ ও হাসানকে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মনিরামপুর থানার উপ পরিদর্শক কানু চন্দ্র উপস্থিত ছিলেন। অতিথি পাখি সংরক্ষণ, আহরণ, শিকার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি