শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজীরহাট কলেজে নতুন এমপি স্বপনকে সংবর্ধনা

দীপক শেঠ ও মুজাহিদুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট ডিগ্রি কলেজের পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য ফিরোজ আহম্মদ স্বপন।

প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব আছেন ফিরোজ আহমেদ স্বপন এমপি। তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহমেদ স্বপন এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হয়েছি। উন্নয়ন অব্যাহত রাখবো ইনশাল্লাহ। দেশব্যাপী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকলে রূপকল্প-৪১ এর আগেই স্মার্ট বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।’

তিনি আরো বলেন, ‘আমি এমপি হয়েছি, তালা- কলারোয়ার সকল মানুষ এমপি হয়েছে। কোন সুবিধা অসুবিধা আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমানে মাদক ভয়াবহ আকারে ধারণ করেছে। একই সাথে ইন্টারনেটের নেতিবাচক নেশা অধিক মাত্রায় বেড়ে গেছে। এই মাদক ও ইন্টারনেটের নেতিবাচক নেশা থেকে মুক্ত থাকতে হবে।’

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষা মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকতে হবে। শিক্ষক সমাজের পাশে ছিলাম, থাকবো ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান এমএ কালাম, চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী প্রমুখ।

কলেজের সহকারী অধ্যাপক এম ইদ্রিস আলী ও সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের সঞ্চালনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সংবর্ধিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুল দিয়ে তৈরি নৌকার প্রতিকৃতি ও ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ