শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জামায়াত, বিএনপি ও রাজাকার পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে সাতক্ষীরার আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বিছট বাজারে বুধবার বিকালে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করে।
সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম সাদ্দামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সিনি. সহ-সভাপতি ফারুক হোসেন, এপিএস কলেজ শাখার সভাপতি আমান উল্লাহ আমান, ছাত্রলীগ নেতা আলিফ হোসেন, ইস্রাফিল হোসেন, শামীম হোসেন, জহুরুল ইসলাম, শহীদ হোসেন, আকরাম হোসেন, আক্তারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন নবগঠিত কমিটির সভাপতি ইফতেখার আহমেদ বিবাহিত। দুই বছর আগে তিনি বিছট গ্রামে বিয়ে করেন। পরে তাদের মধ্যে তালাকের মাধ্যমে ছাড়াছাড়ি হয়ে যায়। এছাড়া তিনি আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন এর ভাগ্নে। নতুন কমিটির সাধারণ সম্পাদক তুষার ইমরান শুভ এর দাদা নূর বক্স সরদার নূরু এলাকার চিহ্নিত রাজাকার। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এর বাবা শহীদুল ইসলাম খোকন ও ভাই শাহিন সরদার আশাশুনি থানার ১৭৬/২৩ নং নাশকতা মামলার ১ ও ২ নং আসামি। বক্তারা জামায়াত, বিএনপি ও রাজাকার পরিবারের সন্তানদের দিয়ে গঠিত কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী ও পরীক্ষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি করে উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাবেশ থেকে নব গঠিত কমিটির সিনি. সহ-সভাপতি ফারুক হোসেন অবৈধ পকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে ঘোষণা করেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটনের অফিস চত্বর থেকে শুরু হয়ে বিছট বাজার প্রদক্ষিণ করে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী ৪র্থ বারের মতো সরকার গঠন করায় তাকে অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা, খুলনার শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী