বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তিন দিনব‍্যাপী ইজতেমা শুরু

আবু সাঈদ : সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা (আঞ্চলিক ইজতেমা) ইজতেমা।

বৃহস্পতিবার (৭ মার্চ) ফজরের নামাজের পর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল স্কুল মাঠে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় জেলা ইজতেমা।ইজতেমায় দ্বিনি শিক্ষা, মহান আল্লাহর নৈকট্য লাভ এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনায় অংশ নিচ্ছেন হাজারো মানুষ। শনিবার (৯ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।ইজতেমার প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ আদায়ের পর বায়ান শুরু করেন ঢাকার মুরব্বিরা। বায়ান শেষে তজবিহ, কুরআন তেলাওয়াত, তালিম করা হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেখানে ওজু, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে।ইজতেমা ময়দানে শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। ওইদিন মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হবে।প্রথম দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। আয়োজকরা বলছেন, জুম্মার দিন প্রায় ৩০ হাজার মানুষের আগমন হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী