বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার হাদিপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম বিল্লাহ’র বিরুদ্ধে দুর্র্নীতি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে (১৯ মার্চ) প্রতিকার চেয়ে কৃষি শিক্ষক সাইফুর রহমান ও আইসিটি শিক্ষক ফজর আলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, চাকুরিতে যোগদানের পর তারা ১৬ বছরের অতিবাহিত করেছেন ওই মাদ্রাসায়। বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) নীতিমালার আলোকে ১১.৫ ধারা মোতাবেক চাকুরীর মেয়াদ ১৬ বছর পূর্ণ হলে তিনি উচ্চতর স্কেল প্রাপ্তি হবেন।

সে কারণে চাকুরিকাল ১৬ বছরের অধিক হওয়ায় উচ্চতর গ্রেড (৯ম হতে ৮ম) প্রাপ্তির জন্য গত ২০২৩ সালেল ২৫ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আবেদন করেন তারা। এ আবেদনের পরিপেক্ষিতে ওই মাসের ২৯ তারিখের ১৩/২৩নং ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তে তাদের উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন গ্রহণযোগ্য হয়। সেই সাথে প্রয়োজনীয় কাগপত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষর করেন।

কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই ২ শিক্ষকের নিকট বিশ হাজার টাকা দাবী করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কৌশলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (MEMIS) এর ইউজার আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করে দেন। যার কারণে ওই ২ শিক্ষক কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করতে ব্যার্থ হয়েছেন।

এভাবে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীর্ঘদিন তাদের আর্থিক ও মানুষিকভাবে হয়রানির করে আসছেন বলেও অভিযোগ করেছেন ভূক্তভোগী ওই দুই শিক্ষক। বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিকে বলা হলেও কোন কিছুর তোয়াক্কা করছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এদিকে এসব বিষয়ে হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম বিল্লাহ তার বিরুদ্ধে আনা আভিযোগের বিষয় অস্বীকার করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী