বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিক্ষককে পিটিয়ে আহত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তীর্থ কুমার ঘোষ (৩০) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে।

তীর্থ কুমার ঘোষ মাছিয়াড়া গ্রামের নিমাই চন্দ্র ঘোষের ছেলে ও পিটিভি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক। সে বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

তীর্থ কুমার ঘোষ জানান, একই এলাকার ষষ্টীপদ ঘোষের ছেলে সুনীল ঘোষ (৪২) এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শনিাবর সকালে আমার নিজের জমি থেকে সুনীল ঘোষ গংরা মাটি কাটছিলো।

এসময় আমি বাধা দিলে সুনীল ঘোষের নেতৃত্বে শংকর ঘোষ, অনার্থ ঘোষসহ আরও কয়েকজন আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে সুনীল ঘোষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, মারপিটের ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী