শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী ফরিদপুরে

প্রেমের টানে এবার মালয়েশিয়ান তরুণী ভাঙ্গায় এসেছেন। রোববার রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রাতেই ঢাকার একটি হোটেলে দুই লাখ টাকা দেনমোহরে প্রেমিককে বিয়ে করেন প্রেমিকা মালয়েশিয়ান তরুণী।

প্রেমিক শামীম হোসেন উপজেলার খারদিয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে। মালয়েশিয়ান তরুণী সুয়াইলা বিনতে আব্দুর রহমান।

জানা যায়, মালয়েশিয়ায় গত চার বছর আগে পারিবারিকভাবে সুয়াইলার বিয়ে হয়। এর এক বছর পর প্রথম স্বামীকে তিনি ডিভোর্স দেন। তারপর ওই তরুণী নিজে একটি ফুলের দোকান দিয়ে ফুলের ব্যবসা শুরু করেন। অপরদিকে শামীম হোসেন ২০২০ সালে কনস্ট্রাকশন ভিসায় মালয়েশিয়া যান। এর দুই বছর পর একদিন ফুলের দোকানে সুয়াইলার সঙ্গে শামীম হোসেনের পরিচয় হয়। তারপর দুজনে অনলাইনে ফুলের ব্যবসা শুরু করেন।

পরিচয় থেকে প্রেম, এরপর ঘর বাঁধার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়া থেকে উড়ে সুয়াইলা বাংলাদেশে চলে আসেন। এদিকে বিয়ের পর নববধূ সেজে রোববার রাত সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়িতে যান ওই তরুণী। শ্বশুরবাড়ির লোকজন তাকে বরণ করে নেন।

নববধূকে একনজর দেখতে শত শত গ্রামবাসী ভিড় জমান শামীমের বাড়িতে।

বাংলাদেশে এসে বিয়ে করে কেমন লাগছে জানতে চাইলে সুয়াইলা বলেন, ‘আমি বাংলাদেশে বিয়ে করে খুব আনন্দিত। তারপর শ্বশুরবাড়ির লোকজনের ভালোবাসায় মুগ্ধ। শামীম হোসেনের সঙ্গে ঘর বাঁধতে এক মাসের ছুটি নিয়ে এসেছি। শ্বশুরবাড়ির লোকজন এবং এদেশের মানুষের আচার-আচরণ আমার কাছে খুব ভালো লাগছে। আমি ভীষণ খুশি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন