বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগাআঁচড়ায় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ২৫তম রজতজয়ন্তী উদযাপন

শার্শার বাগাআঁচড়ায় যশোর থেকে প্রকাশিত দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ২৫তম রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও ইফতার পার্টি আয়োজন করা হয়েছে।
২৬শে মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় বাগাআঁচড়া প্রেসক্লাবে পত্রিকাটি ২৫তম রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভাসহ ইফতারি পার্টির মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ২৫তম রজত জয়ন্তী উদযাপন ও ২৬ তম বর্ষে পদার্পণে কায়বা (বাগাআঁচড়া) শার্শা প্রতিনিধি শাহারুল ইসলাম রাজ, শংকরপুর (বাগাআঁচড়া) ঝিকরগাছা প্রতিনিধিঃ মিজানুর রহমান এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি২৪ বেনাপোল প্রতিনিধ বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ বাহোমে, বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আরো উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জিল্লুর রহমান, দৈনিক বজ্রকলম পত্রিকার আব্দুল জলিল, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার হুমায়ুন কবির (মিরাজ), ঢাকা ক্যানভাস নিউজের এবিএস রানি, স্বপন, সবুজ এবং দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ২ সাংবাদিক শাহারুল ইসলাম রাজ ও মিজানুর রহমান সহ বিভিন্ন টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

পরিশেষে উপস্থিত সুধী ব্যক্তি বর্গরা বলেন, দৈনিক গ্রামের কাগজ পত্রিকাটি মানুষের বুকে জায়গা করে নিয়েছে। আমরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে পূর্বের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার