বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে ৮০০ টাকার জন্য যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া এলাকায় মাত্র ৮০০ টাকার জন্য জুবায়ের (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবক নাজিরপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকার জাগির হোছনের ছেলে নজুম উদ্দীনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জোবাইরের দোকানের বাকি টাকার পাওনা বাবদ কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় নাজিম উদ্দীনের নেতৃত্বে কয়েকজন জোবায়েরের বাড়িতে এসে হামলা শেষে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন জোবায়েরকে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জোবায়েরের মা বলেন, আমার ছেলের কাছ থেকে টাকা পাচ্ছে, সে খবর আমাকে জানালেও আমি তা পরিশোধ করতাম। কিন্তু ৮০০ টাকার জন্য আমার ছেলেকে গুলি করে হত্যা করল তারা। আমি এ হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী