শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে বিএনপির মিছিল, পুলিশের বাধা

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ বন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিল বের হয়।
এরপর মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কাকরাইলের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।

রুহুল কবির রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিতেও বাধা দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
অবিলম্বে হাবিব উন নবী সোহেলসহ কারাগারে বন্দি সব নেতার মুক্তির দাবিও জানান তিনি।

মিছিলে আরও অংশ নেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদুল কবির জাহিদ, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলট, রফিকুল ইসলাম রফিক, তারেক উজ্জামান তারেক, ওমর ফারুক কাওসার, সাবেক ছাত্রদল নেতা তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা হান্নান মজুমদার, ইমাম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল