বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই টু্র্নামেন্টের প্রথম পর্বের ৪র্থ ও শেষ খেলায় পরস্পরের মুখোমুখি হয় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ।

বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় শ্যামনগর ফুটবল একাদশ।

খেলার দ্বিতীয়ার্ধ্বে শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে কসমস ফুটবল একাদশের ১০ নং জার্সিধারী সাইদুল জয়সূচক একমাত্র গোলটি করেন। কর্নার কিক গোলপোস্ট বরাবর এলে দর্শনীয় হেড দিয়ে গোলটি করেন সাইদুল। খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন কসমস ফুটবল একাদশের তুহিন। খেলাটি পরিচালনা করেন রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহের মোল্লা জানান, আগামী ১৯ অক্টোবর, রোববার টু্র্নামেন্টের প্রথম সেমিফাইনালে কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ পরস্পরের মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা