মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চোখের ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পের প্রস্তুতি সভা ১৩ অক্টোবর সোমবার কোমরপুর যুব সংঘ ক্লাবে চক্ষুশিবির ক্যাম্প পরিচালক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাইটসেভার্স এর সার্বিক সহযোগিতায় ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমানের উপস্থিতে অনুষ্টিত হয়েছে।

আত্মমানবতার সেবার নিয়োজিত কোমরপুর মানব কল্যান সংগঠন এবং খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের যৌথ উদ্দ্যেগে গরীব, অসহায়, দুস্থ ও বিভিন্ন ভাতা ভোগীদের সম্পুর্ন বিনামূল্যে আগামী ২২অক্টোবর ২০২৫, রোজ- বুধবার, সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোমরপুর ফুটবল মাঠে সেবা প্রদান করা হবে।

এখানে ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপারেশন করা হবে। তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের বয়ষ্ক/ বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে।

চোখে ছানিপড়া রোগীদের বাছাই করে ঐদিনই শিরোমণি চক্ষু হাসপাতালের নিয়ে যাওয়া হবে।

মাত্র ৫০ টাকার বিনিময়ে উন্নতমানের কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা করে প্রেসক্রিপশান দেয়া হবে।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক মোজাম্মেল হক খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহবুবুব রহমান খাঁন, মফিজউদ্দিন প্রি ক্যাডেট মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম, ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুরের প্রধান শিক্ষক আব্দুল হাই সহ আরো উপস্থিত ছিলেন কোমরপুর যুব সংঘের সভাপতি মো: সায়ফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, দৈনিক সাতক্ষীরার সকালের বিশেষ প্রতিনিধি শামীম রেজা, আল. সাইদুজ্জামান, ফারুক হোসাইনসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আগত ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন কোমরপুর মানব কল্যান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের