বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজকে

আইপিএল খেলে দেশে ফিরে কি করবেন? আগে কয়েকদিন বিশ্রাম নিয়ে নেবেন, নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ক’দিন বিশ্রাম নিয়ে ১৫-১৬ মে যুক্তরাষ্ট্রের পথে জাতীয় দলের সাথে আকাশে উড়বেন?

দেশে ফেরার আগেই মোস্তাফিজকে এ দুটি অপশন দেয়া হয়েছিল। নির্বাচক আব্দুর রাজ্জাক গতকাল বুধবারই জানিয়েছেন, মোস্তাফিজ প্রথম অপশনটি বেছে নিয়েছেন। দেশে ফিরে ৭-৮ দিন বিশ্রাম নেয়ার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলাকেই উত্তম মনে করেছেন কাটার মাস্টার।

সবার জানা, এবারের আইপিএলে বেশ দারুন বোলিং করেছেন মোস্তাফিজ। ১৪টি উইকেটও দখল করেছেন। তার সহযোগীরা, বিশেষ করে পেস বোলিং পার্টনাররা মোস্তাফিজের আইপিএলের বোলিংটাকে কিভাবে দেখছেন, কেমন মূল্যায়ন করছেন? তা জানতে ভক্ত ও সমর্থকদের আগ্রহর কমতি নেই।

মোস্তাফিজের সিনিয়র পার্টনার তাসকিন মনে করেন, এবারের আইপিএলে মোস্তাফিজ বেশ ভাল বোলিং করেছেন। কাটার মাস্টার সম্পর্কে কথা বলতে গিয়ে তাসকিন বলে ওঠেন, ‘আল্লাহর রহমতে এবারের আইপিএলে খুব ভালো করছে মোস্তাফিজ।’

তাসকিন যুক্ত করেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে মোস্তাফিজ যেন দলের পরিকল্পনা ও সংস্কৃতিটা আরেকটু ভালোভাবে জেনে যেতে পারে। সঙ্গে কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার সুযোগও যেন পেতে পারে।’

তাসকিন বলেন, ‘কারণ মোস্তাফিজ আমাদের অন্যতম সেরা বোলার। অবশ্যই ও একটা ভালো আইপিএল কাটিয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে ওর। ইনশাআল্লাহ যদি ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো কিছুই হবে।’

শুধু মোস্তাফিজের ওপরই সন্তুষ্ট নন তাসকিন। দেশের ফাস্ট বোলারদের নিয়েও যথেষ্ঠ আশাবাদী তিনি। তার মূল্যায়ন, ‘প্রক্রিয়াটি অনেক ভালো হয়েছে, সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস হয়েছে। লাইফস্টাইল কেমন হওয়া উচিৎ, নিজেকে কিভাবে মেইনটেইন করবো, সবাই আস্তে আস্তে জানতে পারছি। তো এই বিষয়গুলা সবাইকে হেল্প করতেসে ভালো করতে। আমার বিশ্বাস এ ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী