শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়াকে আম-লিচু উপহার দিলো জামায়াত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহারস্বরূপ মৌসুমি ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসব মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, জামায়তের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ফলগুলো গুলশান কার্যালয়ে নিয়ে যান তার প্রতিনিধি গোলাম মাওলা। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু ও অ্যাডভোকেট মেহেদী।

প্রসঙ্গত, বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথকভাবে সরকারবিরোধী আন্দোলনে ছিল। তবে বিএনপির সঙ্গে যুগপতে না থাকলেও একই দিনে অভিন্ন কর্মসূচি পালন করেছে জামায়াত।

বিভিন্ন সময়ে এই দুই দলের সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়; কিন্তু সরকারবিরোধী আন্দোলনের প্রশ্নে ফের দুই দলের সম্পর্ক ঠিক হয়। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট। এ নির্বাচনে প্রথমে জামায়াত অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

সূত্রমতে, বিএনপির শীর্ষ নেতা জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলার পর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। এখন এই দুই দল আগের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল