শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুগল ম্যাপের সাহায্যে ১১ বছর পর বাড়িতে ফিরল অপহৃত নাবালক

বর্তমান সময় আসলে প্রযুক্তির যুগ। যে দেশ প্রযুক্তির দিক থেকে যত উন্নত, সেই দেশ তত এগিয়ে। অনেক কঠিন কাজও এখন সহজ হয়ে যায় ও দ্রুততার সঙ্গেই সম্পন্ন হয় প্রযুক্তির সাহায্যে। এবার এই প্রযুক্তিই দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিলো পরিবারের কাছে।

শুনতে অবাক লাগলেও ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্র্যাগেন প্রদেশ সাক্ষী থেকেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনার। পাঁচ বছর বয়সে অপহৃত হওয়া বালক ১১ বছর পর পরিবারের কাছে ফিরে এলো গুগল ম্যাপের সাহায্যে। আর সেটি সম্ভব হয়েছে প্রযুক্তির দৌলতেই।

ইরভান ওয়াহিয়ু আনজাসোরো নামে ওই বালক ৫ বছর বয়সে অপহৃত হন। পাড়ার একটি ভিডিও গেমের দোকান থেকে বাড়ি ফেরার সময় এক লোক তাকে বাড়িতে পৌঁছে দেবে বলে লিফট দিতে চায়। কিন্তু ছোট্ট ইরভান গাড়িতে ওঠার পরই, বাড়ির দিকে নিয়ে আসার পরিবর্তে তাকে অন্য জায়গায় নিয়ে যান তিনি। এরপর ইরভানের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। অত্যাচার, ঠিক মতো না খেতে পাওয়ার সঙ্গেই চলেছিল রাস্তায় খেলা দেখানোর প্রশিক্ষণ।

ওই ব্যক্তির সঙ্গেই পথে পথে ঘুরে খেলা দেখাতে দেখাতেই দিন কাটতে থাকে তার।

এরপরই হঠাৎ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ইরভানকে চলে যেতে হয় এক অনাথ আশ্রমে। সেখানেই চলতে থাকে পড়াশোনাও। এর মাঝেই একদিন ওই অনাথ আশ্রমে রাখা কম্পিউটার থেকেই ‘গুগল ম্যাপ’ ব্যবহার করতে শেখে ইরভান।

এরপর একদিন ‘গংগ্যাং’ নামের এক বাজারের নাম দিয়ে জায়গাটা খোঁজার ইচ্ছে জাগে তার মনে। কারণ স্মৃতিতে ওই বাজারটির নামই মনে ছিল তার। দেখা যায় যে গুগল ম্যাপ সত্যিই ওই নামের এক বাজারের লোকেশন বের করে ফেলেছে।

এরপর অনাথ আশ্রমের লোকেরা ওই বাজারের দোকানদারদের ইরভানের কথা জানিয়ে খোঁজ নিতে বলেন। এক দোকানদার জবাবে এক পরিবারের ছবি পাঠান, যাদের ছেলে ৫ বছর বয়সে হারিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ১১ বছর পর পরিবারের কাছে ফিরে যেতেই তাদের চিনতে পারে ইরভান। পরিবারের প্রত্যেকেই হারানো ছেলেকে খুঁজে পেয়ে খুশি। তারা প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা