শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার তামিলনাড়ুর কাল্লাকুরচি জেলায় এ ঘটনা ঘটেছে।

অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে কাল্লাকুরচি প্রশাসন।

এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

জানা গেছে, কাল্লাকুরচি জেলায় বুধবার বিষাক্ত মদ খেয়েই অসুস্থ হয়ে পড়েন একের পর এক মানুষ। এরপরেই শুরু হয় মৃত্যু মিছিল। এই খবর প্রকাশ্যে আসতেই কঠোর পদক্ষেপ নেয় তামিলনাড়ুর ডিএমকে সরকার। কাল্লাকুরচির ডিসিকে বদলি করার পাশাপাশি সাসপেন্ড করা হয় জেলার পুলিশ সুপারকে।

এছাড়া একাধিক পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে তামিলনাড়ু রাজ্য সরকার।

ওই ঘটনার পর অবৈধ মদের দোকানে হানা দিয়ে মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকশ লিটার মদ। রাজ্যে এমন ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ডিএমকে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৩৭ জনের মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ‘বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত এবং দুঃখিত। এই অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রতিরোধে ব্যর্থ হওয়ায় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও লেখেন, এই ধরনের অপরাধকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শক্ত হাতে তা দমন করা হবে।

এদিকে রাজ্যের বিরোধী দলীয় নেতা ইপিএস বিধানসভার অধিবেশনে না গিয়ে আজ ঘটনাস্থলে যাচ্ছেন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে।

অন্যদিকে, তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজভবনের তরফে এক্স হ্যান্ডেল পোস্টে রাজ্যপাল লিখেছেন, ‘বিষাক্ত মদ্যপানে কাল্লাকুরচিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন জেনে আমি দুঃখিত। যারা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, জীবনের জন্য লড়াই করছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ক্ষতিগ্রস্ত পরিবার এবং হাসপাতালে ভর্তি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি।’

তামিলনাড়ুতে প্রায়ই বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনা ঘটে। এ প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে রাজ্যপাল বলেন, বিভিন্ন সময়ে বিষাক্ত মদ খাওয়ার কারণে এ রাজ্যে প্রায়ই মৃত্যুর খবর পাওয়া যায়। এতে সরকারের ত্রুটি স্পষ্ট বোঝা যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক।
সূত্র- এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা