শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভার ৭নং ওয়ার্ডে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা এলাকায় সিসি ঢালাই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল ,তুষার রায় চৌধুরী, কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, মেসার্স স্বপন ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী স্বপন কুমার দে সহ এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার শফিউর রহমান শফি, শেখ জামাল হোসেন বকুল, কাজী শফিউল্লাহ, জালাল সরদার সহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে লিলিমা আক্তার লাভলীর বাড়ি পর্যন্ত ৪৭০ ফুট সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

নির্মাণ কাজ উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার