মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের মধুমতি নদী থেকে গলিত ম*রদে*হ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় এক গলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে অজ্ঞাত মরদেহটি গলিত অবস্থায় উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন জানান, রাতে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহর নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১