শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪দলীয় পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া: ১৭ জুলাই বুধবার বিকালে বারিক সরদার, মাষ্টার হাবিবুল্লাহ ও সুমন দাসের যৌথ আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ৪দলীয় খালি পায়ে পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, দুলাল ঘোষ, কলারোয়া থানার স্টাফ ইন্দ্রজিৎ কুন্ড সহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় মুখোমুখি হয় দুলালের মিষ্টি ফুটবল একাদশ বনাম বন্ধু মহল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোল শুন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণ করে খেলেও কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা টি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বন্ধু মহল ফুটবল একাদশ ৩-২ গোলে দুলালের মিষ্টি ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বন্ধু মহল ফুটবল একাদশের গোল রক্ষক ইমন। আগামীকাল বৃহস্পতিবার বিকালে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ বনাম দুরন্ত তুলসীডাঙ্গা ফুটবল একাদশ। খেলা টি পরিচালনা করেন- সাজেদুল করিম তপু, সহকারী রেফারী ছিলেন-সাজু হালদার ও সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন-সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন