শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ট্রাক চাপায় পথচারী নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাইপো ফারুক হোসেন বলেন- দীর্ঘদিন ধরে চাচার মাথায় সমস্যা। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাক চাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট গেছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী শেখ আকাশ বলেন- দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা স্থানীয়রা আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন বলেন- রাতেই স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি