শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি চেয়ারম্যান

নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। এটা সঠিক নয়। তারা ভুল তথ্য দিয়েছে।’

হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততা চান শিক্ষকরা
এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি। এটা করার এখতিয়ার এনসিটিবির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার। এনসিটিবি এটি করতে পারে না।’

যে কর্মশালা স্থগিত করা হয়েছে, সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কি না- জানতে চাইলে অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘কর্মশালাটি মূলত নতুন কারিকুলামের বই লেখা, সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ের ওপর হওয়ার কথা ছিল। আমরা আপাতত সেটি করছি না।’

‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ অনুযায়ী, ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এ প্রক্রিয়া চালুর কথা রয়েছে।

তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন এ শিক্ষাক্রম বাতিল করা হতে পারে বলে এনসিটিবি সূত্রই জানিয়েছে। পাশাপাশি রোববার (১১ আগস্ট) থেকে অভিভাবকরা এ শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আবারও রাস্তায় নামছেন।

একই রকম সংবাদ সমূহ

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা