সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে কর্মরত দুই কূটনীতিককে সরিয়ে দিলো ঢাকা

দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনীতিককে সরিয়ে দিলো ঢাকা। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরে আসতে বলা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনীতিককে সরিয়ে দেয়া হলো।

এই দুই কর্মকর্তা হলেন, দিল্লিতে কর্মরত শাবান মাহমুদ ও কলকাতায় কর্মরত রঞ্জন সেন। সূত্র জানাচ্ছে, এই দুজন ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তাদের চুক্তি বাতিল করে দেয়া হয়েছে।

শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারির (প্রেস) দায়িত্বে ছিলেন। রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন। তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!