মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎযাপন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সনতান ধর্মালম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব তিথি (জন্মাষ্টামী) উৎযাপন করা হয়েছে।

কলারোয়া সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে অনাড়ম্বর পরিবেশে উত্তর মুরারীকাটি পালপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী উৎযাপনে গীতা পাঠ, ভজন কীর্তন, নাম সংকীর্তন, ভগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থির মারাত্মক অবনতি ও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের প্রানহানী ও বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়ে স্বল্প পরিসরে অনুষ্ঠানটি করা হয়।

সোমবার(২৬ আগষ্ট) সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে স্বল্পপরিসরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান শেষে পরম করুনাময় ভগবান শ্রী কৃষ্ণের চরণে করুন প্রার্থনা জানিয়ে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল করতে সহযোগীতা করেন আয়োজক কমিটির আহবায়ক প্রকাশ চন্দ্র হালদার, সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনি, অর্থ সম্পাদক মাস্টার জয়দেব রায়, রতন কুমার বিশ্বাস, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা অসিত কুমার ঘোষ, সভাপতি হরেন্দ্র নাথ ঘোষ, সাধারন সম্পাদক মাস্টার প্রদীপ কুমার পাল, সনাতন ধর্মীয় নেতা উত্তম কুমার দে, হরিকান্ত পাল, সঞ্জয় ঘোষ, উদয় রায়, জীবন ঘোষ, গোষ্ট চন্দ্র রায়, বিধান রায়, সুজন বিশ্বাস, ভক্ত দাস, বাবু দাস, সুফল দাস, পরেশ রায়, ইদ্রজীৎ রায়, সুবোল পাল, গোপাল ঘোষ, দীপঙ্কর রায়, অমল রায়, ও গৌরাঙ্গ সোম সহ অসংখ্য ভক্তবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি