বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জার্মানি, জাপান ও ইরাকের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জার্মানি, জাপান ও ইরাকে নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের চুক্তিতে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

সাবেক তিন আমলা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদ ও মো. ফজলুল বারী যথাক্রমে জার্মানি, জাপান ও ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

গত ১৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দাপ্তরিক আদেশে ৭ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে নির্দেশ দিয়েছিল দেশে ফেরার।

তাদের মধ্যে সেদিন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও মো. ফজলুল বারীকে দেশে ফেরার নির্দেশনা ছিল না।
প্রসঙ্গত, গত মাসে পৃথক পৃথক নির্দেশনায় জার্মানি ও জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফিরতে বলা হয়। তারা স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন। একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে প্রেষণে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিযুক্ত নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী