জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যস্ত কয়রা উপকূলবাসী


নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যস্ত কয়রার উপকূলবাসী
বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের ভৌগলিক অবস্থানই একে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে সংকটাপন্ন শীর্ষ ১০ টি দেশের মধ্যে ১টি করে তুলেছে। বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন। উপকূলীয় এলাকার এই সংকট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন কয়রা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা।
আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সকাল ১১.০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগীতায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম এর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। এই অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফোরামের সম্পাদক-জনাব মোঃ হুমায়ূন কবির,যুগ্ম সম্পাদক জনাব হারুন অর রশিদ, সুজিত রায়,কয়রা সদর ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব মোঃ এইচ এম শাহাবুদ্দিন সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত ফোরামের সভাপতি জনাব খায়রুল আলম তার বক্তব্যে বলেন যে জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে এখন অসময়ে অতিবৃষ্টি সংঘটিত হয়েছে। এই অতিবৃষ্টির ফলে কয়রাতে বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম তলিয়ে গিয়েছে। অসময়ের এই বন্যার কারণে আমন মৌসুমের ফসল সহ সকল চাষাবাদের জমি এবং মাছের ঘের তলিয়ে গিয়েছে। যাতে এই কয়রা উপকূলের মানুষের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা অথবা উপকূলীয় বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করে সকলের জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়া দরকার।
এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


