বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যস্ত কয়রা উপকূলবাসী

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যস্ত কয়রার উপকূলবাসী
বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের ভৌগলিক অবস্থানই একে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে সংকটাপন্ন শীর্ষ ১০ টি দেশের মধ্যে ১টি করে তুলেছে। বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন। উপকূলীয় এলাকার এই সংকট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন কয়রা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা।
আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সকাল ১১.০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগীতায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফ‍্যাসিলিটেটর সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম এর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। এই অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফোরামের সম্পাদক-জনাব মোঃ হুমায়ূন কবির,যুগ্ম সম্পাদক জনাব হারুন অর রশিদ, সুজিত রায়,কয়রা সদর ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব মোঃ এইচ এম শাহাবুদ্দিন সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত ফোরামের সভাপতি জনাব খায়রুল আলম তার বক্তব্যে বলেন যে জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে এখন অসময়ে অতিবৃষ্টি সংঘটিত হয়েছে। এই অতিবৃষ্টির ফলে কয়রাতে বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম তলিয়ে গিয়েছে। অসময়ের এই বন্যার কারণে আমন মৌসুমের ফসল সহ সকল চাষাবাদের জমি এবং মাছের ঘের তলিয়ে গিয়েছে। যাতে এই কয়রা উপকূলের মানুষের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা অথবা উপকূলীয় বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করে সকলের জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়া দরকার।
এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা